ইন্দোনেশিয়া একটি সুন্দর দ্বীপ রাষ্ট্র…
1 min read

ইন্দোনেশিয়া একটি সুন্দর দ্বীপ রাষ্ট্র…

এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের মাঝখানে অবস্থিত দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ এটি।
এছাড়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। প্রচলিত তিন শতাধিক ভাষায় সমৃদ্ধ দেশটি জাতিগতভাবেও বেশ বৈচিত্র্যময়।

গ্রামীণ শিকারি সম্প্রদায় থেকে অভিজাত শহর পর্যন্ত প্রায় সব ধরনের মানুষের বাস দেশটিতে।
দেশটিতে ডাচদের আগমণের আগে বেশ কয়েকটি অভিজাত রাজ্য ছিল।
এক সময়ের ডাচ উপনিবেশ থাকা দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।

বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হওয়ার পরও দেশটির কয়েকটি রাজ্য স্বাধীনতার জন্য লড়ছে।
স্বাধীনতাকামী রাজ্যগুলোতে জঙ্গীগোষ্ঠীগুলোর আক্রমণের মাত্রা দিন দিন বেড়ে চলেছে।

অপরূপ সৌন্দর্যের দ্বীপ ইন্দোনেশিয়ার বালি। পর্যটক শহর।
সমস্ত দ্বীপের মানুষ পর্যটকদের স্বাগত জানাতে আন্তরিক।
জনগন রাস্তায় পরে থাকা গাছের পাতা পর্যন্ত কুড়িয়ে ডাস্টবিনে ফেলেন।

পর্যটকদের অগ্রাধিকার এখানে সবকিছুতে। বসবাসের হোটেল এলাকা্য কোন বানিজ্যিক দোকান পর্যন্ত নেই।
সৈকত এলাকা খুবই পরিচ্ছন্ন। কচ্ছপ এর দ্বীপ এ আছে বিশাল বিশাল কচ্ছপ।


ইন্দোনেশিয়ারাও প্রধানত ভাত আর মাছ খেয়ে থাকে এবং প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায়।
ইন্দোনেশিয়ান রিকশাগুলো আমাদের রিকশার মতো নয়। আমাদের রিকশাগুলো বড় ও সাধারণত ড্রাইভার সামনে থাকেন।

উল্টো দিকে ইন্দোনেশিয়ান রিকশাগুলো অনেক ছোট আকৃতির এবং দুই সিটের হয়।
তার চেয়েও অদ্ভুত হলো, তাদের রিকশায় যাত্রীদের সিট থাকে সামনে আর ড্রাইভার চালান পেছনে বসে।

বালি দ্বীপের মধ্যাঞ্চলে অবস্থিত একটি বনে বহু বানরের বাস।
দেনপাসার থেকে এর দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এই বনের আয়তন ৬ হেক্টর।
এখানকার উদ্ভিদ ৪০ মিটার পর্যন্ত লম্বা হয়। বনে শুধু বানর বাস করে। বালি দ্বীপের বাসিন্দারা বিশ্বাস করেন যে, হনুমান হচ্ছে দেবতা।

তাই তারা বানরের কদর করে। বনের বাইরে একটি মন্দির আছে। সেখানেও অনেক বানরের বাস। মন্দিরটি নির্মিত হয়েছিল সপ্তাদশ শতাব্দীতে।
এ মন্দিরে পর্যটকরা যেতে পারেন না।

এটি শুধু বানরদের জন্য।চীনারা বালি দ্বীপে বেড়াতে গেলে হংকং হয়ে যায়।
হংকং থেকে বিমানে বালি দ্বীপে পৌঁছাতে সময় লাগে ৪ ঘন্টা।
আপনি যদি রাজধানী জাকার্তা হয়ে যেতে চান, তাহলে জাকার্তা থেকে বালি পৌঁছাতে আপনাকে বিমানে দেড় ঘন্টা ভ্রমণ করতে হবে।

গুরুত্বপূর্ণ কিছু তথ্য
রাষ্ট্রীয় নাম : রিপাবলিক অব ইন্দোনেশিয়া
রাজধানী : জাকার্তা
আয়তন : ১৯ লাখ ৪ হাজার ৫৬৯ বর্গ কিলোমিটার
ভাষা : ইন্দোনেশীয়, আঞ্চলিক অন্যান্য ভাষা
গড় আয়ু : পুরুষ ৬৮, নারী ৭২
মুদ্রা : ইন্দোনেশীয় রুপিয়া

ইন্দোনেশিয়ার দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে
বালির উবুদ ও সুলুবান বিচ, গিলি দ্বীপপুঞ্জ, এবং বোরোবুদুর।
এছাড়াও, নুসা পেনিডার ডাইনোসর বিচ, পেঙ্গ্লিপুরান গ্রাম
এবং উলুন ডানাউ বেরাতান মন্দির উল্লেখযোগ্য।